1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুরের শিরগ্রামে এনজিও পপি’র ৩০৯ তম শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে এনজিও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর ৩০৯ তম শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পপি কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ শরীফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপি ফরিদপুর অঞ্চলের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবী হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুহাম্মাদ মঈনুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ লিটন মোল্যা, শাখা ব্যাবস্থাপক বিনয় কুমার সিংহ, পপির সাতৈর বাজার জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঋণগ্রহীতারা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিরগ্রাম বাজার মসজিদের ইমাম মোঃ ইউসুফ বিল্লাহ্।

উদ্বোধনের দিনে ৮ জন ঋণগ্রহীতাদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews