1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ জানুয়ারী) সকাল ১১.১৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল নাফিজ ইমতিয়াজ ও নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আল-জাবির। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ সামিউল সানি, জোন উপ-অধিনায়ক, ক্যাপেন্টেন মোঃ গোলাম নাহিদ, এ্যাডজুটেন্ট মহালছড়ি জোন, ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দর সুশৃংখলভাবে হয় সে ব্যাপারে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানবাহন চলাচল শৃঙ্খলা, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। যে কোনো অনিয়ম বা অপরাধের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

শেষে সভাপতি সকলের সহযোগিতায় মহালছড়িতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews