1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

আগামী নির্বাচন জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট ডাঃ শফিকুর রহমান

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৬ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন এ জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয়। এটি গণতন্ত্র, জবাবদিহি ও ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের মুহূর্ত।

ভোটের মাধ্যমে মানুষ নিজের অধিকার, মতামত এবং প্রত্যাশার প্রতিফলন ঘটানোর সুযোগ পাবে। সচেতন অংশগ্রহণই পারে এই টার্নিং পয়েন্টকে ইতিবাচক পরিবর্তনে রূপ দিতে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের অধিকারের পূর্ণরূপ দিতে চাই। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই। কোনো নারীকে আর অসম্মান হতে দেব না।

‘হ্যাঁ’ ভোট মানে আজাদী আর ‘না’ ভোট মানে গোলামী- উল্লেখ করে জামাতের আমির বলেন, আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। তাই সবাইকে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে হবে। দেশ নিয়ে আমরা থাকবো দেশের উন্নয়ন করব। মনে রাখবেন দেশ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews