1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি এলাকায় এলাকাবাসীর আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে সমর্থনে চাকমা সম্প্রদায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সুনীল জীবন চাকমা (সাবেক চেয়ারম্যান) এর সভাপতিত্বে ও সুজন স্মৃতি চাকমা জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চন্দ্র চাকমা, সিনিয়র সহ-সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি,।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ শাহজাহান মেম্বার, সভাপতি, ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপি। স্বাগত বক্তব্য রাখেন বাবু হৃদয় চাকমা, ছাত্র বিষয়ক সহ সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি।

উঠান বৈঠকে চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠক শেষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews