ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর সিএন্ডবি মাঠে রবিবার (১ ফেবরুয়ারী ২০২৬) বিকেলে এলাকাবাসীর আয়োজনে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সমর্থনে খালেদ মাসুদ সাগর এর সঞ্চালনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এন আবছার, সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন ১২ ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান। তিনি এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, জনগণের সমর্থন পেলেই একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন বাবু, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি, মোঃআনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জসিম উদ্দিন, সদস্য খাগড়াছড়ি জেলা বিএনপি, মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোঃ জামাল উদদীন টিপু, যুগ্ম সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি।
তারা ওয়াদুদ ভূঁইয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উঠান বৈঠকে মোহাম্মদপুর ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply