1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খাগড়াছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

  • মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রার্থীর সঙ্গে আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী ২০২৬) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সভায় খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিজিয়ন কমান্ডার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো প্রকার সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সভায় উপস্থিত প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাস্তব সমস্যার কথা উল্লেখ করেন। রিজিয়ন কমান্ডার মহোদয় প্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews