1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাজশাহীতে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত বাড়ির দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৯৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত রাজশাহীর পৈতৃক বাড়ির দেয়ালে তাঁর নির্মিত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, এবং বাড়ি থেকে পালিয়ে এর পোস্টার রং-তুলির সাহায্যে আঁকা হয়। তবে অনুষ্ঠান শেষে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন ঋত্বিক ঘটক ফিলা সোসাইটি। নগরের মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের এই পৈতৃক বাড়িতে শৈশব ও তারুণ্যের একটি অংশ কাটিয়েছেন ঋত্বিক। স্থানীয় সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের উদ্যোগের পরও রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের বিরোধিতার মুখে বাড়িটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। গত ৬ আগস্ট সংস্কৃতিকর্মীদের দাবির মুখেও বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়।

ঋত্বিক ঘটকের পরিবারের কলকাতায় চলে যাওয়ার পর, ১৯৮৯ সালে তৎকালীন সরকার এ বাড়ির ৩৪ শতাংশ জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। উত্তর অংশে মেডিকেল কলেজের ভবন তৈরি হলেও দক্ষিণ অংশে ছিল ঋত্বিকের পুরোনো বাড়ি। এবার ৯৯তম জন্মবার্ষিকীতে সেই ভাঙা বাড়ির ধ্বংসাবশেষে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি তিন দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ইটের স্তূপের মাঝে অতিথিদের বসার জায়গা তৈরি করা হয় এবং মোমবাতি জ্বালানো হয়। এক স্তূপের ওপর ঋত্বিকের ছবি রাখা হয় এবং অন্য স্তূপে জন্মবার্ষিকীর ব্যানার লাগানো হয়। অনুষ্ঠান শেষে হোমিওপ্যাথিক কলেজের পক্ষ থেকে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত সেই দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্থানীয় সংস্কৃতিকর্মী ও ভক্তদের মাঝে হতাশা তৈরি করেছে।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews