1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

নগরকান্দায় শেষ মুহুর্তের নির্বাচনী উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু শেষ মুহুর্তের নির্বাচনী উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

বৃহস্পতিবার তিনি নগরকান্দা উপজেলায় বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক করেছেন।

এর মধ্যে কাইচাইল ইউনিয়নের জিয়াখুলিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম- আহ্বায়ক আবুল হাসান টিটুর সভাপতিত্বে উঠান বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

পরে একই ইউনিয়নের কালিবাড়ীতেও এক উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেন তিনি।

সন্ধ্যার পরে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়ার বালুর মাঠে চার গ্রামের আয়োজনে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্যার সভাপতিত্বে ও বিএনপি নেতা মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশাল এক নির্বাচনী উঠান বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করে ভোটারদের কাছে।

উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তালুকদার নাজমুল হাসানের সার্বিক ব্যবস্থাপনা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে বিশাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এছাড়াও একই দিনে আরো কয়েকটি নির্বাচনী উঠান বৈঠকে শরীক হোন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, মাহাবুব আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, ঢাকা যুবদলের যুগ্ম- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, সাইফুর রহমান, তালুকদার মোরাদ হোসেন, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান তুহিন, একে আজাদ তালুকদার, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এছাড়া আওয়ামীলীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews