1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সন্দ্বীপের মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুর চৌধুরী।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান এবং পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

এছাড়া বক্তব্য দেন মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূঁইয়া রিপন, মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আতিক মাহমুদ সমির, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুদ্দিন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক মুহাম্মদ মাইন উদ্দিন, কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন কাউসার, মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ফুয়াদ এবং অভিভাবক মুহাম্মদ আকতার হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ, অভিনন্দন স্মারক, অভিনন্দনপত্র, বই, ক্যালেন্ডার-২০২৬ ও নাস্তা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে চলমান সাতটি শিক্ষামূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে সাতটি কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে-মেধাবৃত্তি পরীক্ষা, চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান, স্মৃতি রচনা প্রতিযোগিতা এবং অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews