1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

শালিখায় পূজা উদযাপন ফ্রন্টের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৬ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট।

শনিবার(৭ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শতখালী ও তালখড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন তারা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে শালিখা উপজেলা পূজা উদযাপন ফন্টের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ বিশ্বাস, অরূপ কুমার সাহা, সুমন বিশ্বাস, সঞ্জয় সরকার, সুনেন্দু বিশ্বাস, পলাশ বিশ্বাস, তাপস বিশ্বাস, পরিমল সাহা, পলাশ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ বিশ্বাস বলেন, মাগুরা-২ আসনে বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী এ্যাড, নিতাই রায় চৌধুরীর পক্ষে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছি, যেখানে গিয়েছি সেখানেই ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছি আশা করি আগামী ১২ তারিখে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews