1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পিতার কবর জিয়ারত, মতবিনিময় ও ইফতার মহফিলে যোগদান করলেন

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় ওবায়েদ মঞ্জিলে পিতার কবর জিয়ারত, কে এম আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় যোগদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার পর প্রথম নির্বাচনী এলাকা নগরকান্দায় আসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শুক্রবার দুপুরে তিনি তার নিজ বাড়ী লস্করদিয়া আসেন এবং তার পিতা বরেণ্য রাজনীতিবীদ, বিএনপির সাবেক মহাসচিব, তিনবারের মন্ত্রী মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করে মোনাজাত করেন।

বিকালে তিনি কে এম আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনগণে জন্য উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটার্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান বৃন্দ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, একে আজাদ তালুকদার, মনিরুজ্জামান তুহিন, ছাত্রদল নেতা আলী আকবর শরীফ আরমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও নগরকান্দা থানা পুলিশের দেওয়া গার্ড অফ অনার গ্রহন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নগরকান্দা ও সালথা উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আর মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান আমাকে দ্বায়িত্ব দিয়েছেন নগরকান্দা ও সালথা উপজেলার অবহেলিত জনগণের উন্নয়নে কাজ করার জন্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews