ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আহলেআল সুন্নতে আলজামাত যুব কমিটির উদ্যোগে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ মাহফিলে মহালছড়ি উপজেলা আহলেআলসুন্নত ওয়ালজামাত যুব কমিটির সভাপতি মোঃ মালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি এবং অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত করেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ বোরহানউদ্দিন সিদ্দিকী। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply