1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালমান আঘা রান আউটের পর মেজাজ হারানোয় শাস্তি পেলেন

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯২ গননা করুন
সালমান আলী আঘা। (সংগৃহীত ছবি)

একতা ডেস্কঃ পাকিস্তানি ব্যাটার সালমান আলী আঘা আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন। তার রানআউট কাণ্ডে সাজঘরে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মেরেছিলেন তিনি।

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে অদ্ভুত এক ঘটনা ঘটে। পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিরাজকে বলটি কুড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন সালমান।

সেই সুযোগে তাকে রানআউট করেন মিরাজ। এরপর স্পোর্টসম্যানশিপের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি এই ব্যাটার। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। মিরাজকে দুষছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অনেকে আবার মিরাজের পক্ষও নিচ্ছেন। ব্যক্তিগত ৬৪ রান করে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সালমানের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যায়।

সাজঘরে ফেরার পথে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন, তার চেহারাতেও বিরক্তির ছাপ ছিল। ঘটনাটির পর তাকে তিরস্কার করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি। তবে সালমান অভিযোগটি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অবশ্য সালমান এখনও মানছেন, রানআউট করা উচিত হয়নি মিরাজের। তার যুক্তি, ‘কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে।

তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে। তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম। এ ছাড়া নিজের প্রতিক্রিয়া নিয়ে তার ভাষ্য, এটা হিট অব দ্য মোমেন্ট টাইপের ঘটনা ছিল। পরে যা হয়েছে, সবই হিট অব দ্য মোমেন্ট।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews