বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির হল রুমে সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার ওসি তদন্ত মোঃ রাজ্জাক সরদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান নাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ- সভাপতি বিলায়েত হোসেন লিটন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, মাইটিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, স্টার নিউজ প্রতিনিধি আরিফুজ্জামান হিমোন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা, শাহজালাল, প্রসেনজিৎ বিশ্বাস, শহিদুল ইসলাম শহীদ, সেলিম সরদার, বিশিষ্ট ব্যাবসায়ী এনায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন আইনপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার হাসান মাতুব্বর।
Leave a Reply