বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে প্রশিক্ষণার্থীদের আসেসমেন্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে, কেন্দ্র পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক।
শনিবার দুপুরে আসেট (ASSET) ৭ম সাইকেল এর অ্যাসেসমেন্টের মনিটরিং করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনডিসি, অতিরিক্ত সচিব, সদস্য (নিবন্ধন ও সনদায়ন), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ মোঃ রবিউল ইসলাম।
৫ টি অকুপেশনের মোট ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রকল্প পরিচালক কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন, এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এই শর্ট কোনর্সের আওতায় পরিচালিত ৭ম সাইকেলের ১৬ নভেম্বর ২০২৫ হতে ১৬ ফেব্রুয়ার ২০২৬ সনের এই কোর্স সম্পন্ন হয়।
এসময় সার্বক্ষণিক প্রকল্প পরিচালকের সাথে ছিলেন নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, ইন্সট্রাক্টর ওভেন সুইং মেশিন অপারেশন মোঃ নেছার উদ্দিনসহ অন্যান্ন শিক্ষক বৃন্দ।
পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
Leave a Reply