1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবার থেকে এসএসসি পরীক্ষার হলেও বসবে সিসিটিভি

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩০০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এস.এস.সি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সংশ্লিষ্টদের ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

২৮ মার্চ, শনিবার কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারও আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ে সভার পর এসব নির্দেশনা দেওয়া হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা। কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এস.এস.সি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা(জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।

পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনাসমূহ হলো: ১। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এস.এস.সি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে, ২। যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, ৩। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে, ৪। সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি(কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, ৫। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে, ৬। কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে, ৭। পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে, ৮। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে, ৯। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ১০। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং ১১। সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। উপরোল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews