1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

টাকার লোভে খালাকে খুন, পুলিশ দ্রুত আটক করলো খুনী ভাগিনাকে

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৯৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় টাকার লোভে আপন খালাকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় অভিযুক্ত ভাগিনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গত শনিবার সকালে রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকির মধ্যে থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ছিলো পুলিশ। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। শুরু হয় রহস্য উদঘাটনের অভিযান।

তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রাম থেকে নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঋণের চাপে জর্জরিত আলমগীর প্রায়ই তার খালার কাছে টাকা চাইতেন। ঘটনার আগের রাতে তিনি খালার বাড়িতে অবস্থান করেন। গভীর রাতে সুযোগ বুঝে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকির মধ্যে ফেলে রাখেন, যাতে ঘটনাটি আড়াল করা যায়।

মঙ্গলবার দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews