1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রায়হান, মহালছড়ি উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান পাটোয়ারী, সাবেক প্রধান শিক্ষক মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ হোসেন বাবু, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি, মোঃ আনোয়ার হোসেন সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি সহ সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা ও অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এবছর অত্র প্রতিষ্ঠান থেকে ১৯১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews