1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪২ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের ন্যায় এছরও প্রেসক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপী আনন্দ ভ্রমণ উপলক্ষে বেছে নেওয়া হয় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলী (রঃ) এর মাজার, মোংলা সমুদ্র বন্দর ও সুনন্দবন এলাকা।

তারই সূত্রধরে শুক্রবার সকাল দশটার দিকে নগরকান্দা পেট্রোল পাম্প হতে হিনো কোম্পানির সৌদিয়া ও দিহান নামের দুটি বাসে প্রেসক্লাবের প্রায় ৩৬ সদস্যসহ তাদের পরিবারের লোকজন নিয়ে প্রায় ৮০ জনের একটি টিম নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের নেতৃত্বে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।

নগরকান্দা হতে ঈশ্বরদী, রুমুরদিয়া, জয়বাংলা বিশ্বরোড, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ, মোল্লারহাট, ফকিরহাট হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে অবস্থান করি। চলার পথে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন।

ষাটগম্বুজ মসজিদে জুম্মার নামাজ আদায় করে, মসজিদের পশ্চিম পাশে বড় দীঘি ও যাদুঘর দেখে সকলেই বিভিন্ন হোটেলে দুপুরের খাবার সম্পন্ন করে।

এরপর খানজাহান আলী (রঃ) এর মাজার জিয়ারত করেন, কেউ কেউ নয় গম্বুজ মসজিদও দেখতে যান। কেউ কেউ চুই ঝালসহ বিভিন্ন ফলফলাদি কেনাকাটা করে আবার বাসে উঠেন। এরপর বাস চলে যায় মোংলা, সেখানে নৌকায় পার হয়ে ওপারে যেতে হয় আবাসিক হোটেলের জন্য। সেখানে আগে থেকেই ওখানকার দুটি ভালোমানের হোটেল সুন্দরবন ও টাইগার বুকিং করে রাখা হয়। যার যার পছন্দে কেউ কেউ এসি/ ননএসি রুম নেন। রাত্রে মোংলা প্রেসক্লাবের নিমন্ত্রণে আমরা কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবে যাই।

মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান, দৈনিক খবরপত্রের প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, সাংবাদিক মাহফুজুর রহমানসহ অন্যান্ন সাংবাদিকেরা উপস্থিত ছিলেন, করেছেন মেহমানদারি। আমরা ছিলাম তাদের আপ্যায়নে মুগ্ধ। ইলিয়াস হোসাইন ভাই সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা করেছেন।

আমরা সকলেই পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন হোটেলে রাতের খাবার খেয়ে নেই। পরে হোটেল টাইগারের হলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে কুইজ, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।

পরের দিন সকালে যার যার মতো নাস্তা করে সকাল দশটায় দোতলা একটি লঞ্চে দুপুরের খাবার নিয়ে উঠি। দুপুরের খাবার আগে থেকেই মোংলার একটি সুনামধন্য হোটেলে অর্ডার দেওয়া ছিলো।

সুন্দরবনের বিভিন্ন স্পটের উদ্যোশে রওয়ানা হই।

এখানে একটি মজার বিষয় হলো কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মোংলা হতে সুন্দরবন পর্যন্ত আশা এবং যাওয়ায় দোতলা লঞ্চটির সারেং বা মাষ্টারের দ্বায়িত্ব পালন করেন লেখক, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন। সকলেই বাহবা দেন তাকে। লঞ্চের প্রকৃত মাষ্টার শফিকুল ইসলাম বলেন আমি কখনও ভাবিনি যে কোন প্রকার প্রশিক্ষন ছাড়াই আপনি এতো সুন্দরভাবে লঞ্চটি চালাতে পারবেন। এসময় আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকেই লঞ্চ চালানোর দৃশ্য ধারণ করেন এবং সকলে প্রশাংসা করেন।

আমরা সরকারী গানম্যান নিয়ে গন্তব্যের সব কয়টি স্পটই ঘুরে ঘুরে দেখেছি। হরিণ, বানর, বনের ভিতরের বিভিন্ন দৃশ্য, নদীর দুপাশের দৃশ্য, বড় বড় জাহাজ, মোংলা সমুদ্র বন্দর।

সন্ধ্যা সোয়া ছয়টায় নগরকান্দার উদ্দেশ্যে আমরা রওয়ানা দেই।

রাত সোয়া নয়টায় বাস নগরকান্দায় এসে পৌঁছায়।

অনেক আনন্দের মধ্যে কাটলেও আমাদের কয়েকজন সিনিয়রদের অনুপস্থিতি কিছুটা হলেও করেছে মলিন, যেমন মোস্তফা হোসেন চৌধুরী, ইকরাম হোসেন বিজু। এরা থাকলে আনন্দটা ষোলআনা পূর্ণ হতো।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, শামসুল হুদা হুদু, বোরহান আনিস, সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম মন্টু, মনিরুজ্জামান তুহিন, শহিদুল ইসলাম, নিজাম নকীব, জাকির হোসেন জাকারিয়া, আরিফুজ্জামান হিমোন, তৌহিদ তুহিন, আকাশ, শাহজালাল, প্রসেনজিৎ বিশ্বাস, ইমরুল কবির, জাকির হোসেন প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews