1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ

  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ সকাল ৮.৩০ টা থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৮.৩০ টায় পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এর এর উপজেলা পরিষদের বটমূলে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয় এবং সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় যার মধ্যে ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা গান ও নাচ। সকলে মনোযোগ সহকারে উপভোগ করেন। নববর্ষ উদযাপন উপলক্ষে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় সাজে সজ্জিত হয়ে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।

বটমূল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ সাকিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা জহির উদ্দিন, অফিসার ইনচার্জ, মহলছড়ি থানা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জহিরুল হক সাধারন সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা মৎস অফিসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ সকল সম্প্রদায়ের লোকজন। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি পায়।

সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন মহালছড়ি উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং একতার বন্ধনকে আরও সুদৃড় করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews