1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখ) উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল ২০২৬ ইং) বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যৌথখামার ত্রিপুরা পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী), উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন আমাদের প্রাণ প্রিয় নেতা ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বৈসাবির শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে আরো আপনাদেরকে মহালছড়ি উপজেলা বিএনপি সব সময় সার্বিক ভাবে সহযোগিতা করবে। তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। পরে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সার্বিকভাবে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

উল্লেখ্য মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি অত্র অনুষ্ঠানের সঞ্চালক ভূমিকা ত্রিপুরার হাতে এত সুন্দর আয়োজনের জন্য কিছু আর্থিক সহায়তা তুলে দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews