1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৮৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, সভায় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তাজুল ইসলাম হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে যা জানতে হবে ও যেসব আচরণ মেনে চলতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় আসন্ন টিকাদান কর্মসূচির লক্ষ্য, কর্মপরিকল্পনা, টিকাদান কেন্দ্র নির্ধারণ, জনসচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে প্রায় তিন সপ্তাহ ৬ মাস থেকে ৫৯ মাসের বাচ্চাদের নিয়ে হাম-রুবেলা টিকা দান কর্মসূচির আওতাভুক্ত হবে। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফল করা সম্ভব।

এসময় অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়।

সভা শেষে ক্যাম্পেইন বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews