সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদয়াপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শালিখা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা। প্রধান অতিথি হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা, শালিখা থানা ওসি(ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হোসনে মোবারেক, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মুন্সী আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, দপ্তর সম্পাদক মুন্সি হাবিবুল্লাহ পাভেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টির অভাব শরীর ও মনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা এবং সকল বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ শেখ আরিফুজ্জামান।
Leave a Reply