সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলায় নদী-খাল ও জলাশয় রক্ষা, দখল ও দূষণ রোধ এবং নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উপজেলা নদী রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত নদী রক্ষা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লালটু মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, সি এন আর এস সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, মুন্সী হাবিবুল্লাহ প্রমূখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নদী রক্ষা কমিশন ও প্রশাসনের নির্দেশনানুযায়ী স্থানীয় নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
Leave a Reply