সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, শালিখা থানা ওসি মোঃ মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লালটু মিয়া, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, বিএনপি’র মহিলা নেত্রী রুনা সালাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সামাজিক কোন্দল নিরসন ও মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্দো সহ নানা বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
Leave a Reply