সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আযোজন করে।
শুক্রবার (০১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালীটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিলটন মুন্সি, বিএনপি নেতা আলিম মোল্লা, মহিলা নেত্রী রুনা সালাম, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি পাখির বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জামাল হোসেন, অটো ভ্যান চালক সমিতির সভাপতি ও জামায়াত নেতা মো: আতিয়ার রহমান, শ্রমিক দল নেতা মুরাদ মোল্লা, আনিস কাজী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে উপজেলা সদর আড়পাড়া ও স্থানীয় সীমাখালী বাজারের বাস, ট্রাক, পরিবহন, ইজিবাই, গ্রাম বাংলা, ভ্যান ও লাটা নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, ইমারত নির্মাণ শ্রমিক সমিতির পৃথক কর্মসূচি পালন করে। এরপর উপজেলা সদর আপা শ্রমিক দলের কার্যালয়ে এক মিলাদ ও দোয়ার আযোজন করা হয়। দোয়া শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে ভুরিভোজের আযোজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন। ওই সময় তিনি সকল শ্রমিক দল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply