1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট ভাড়া ২৬০ টাকা নির্ধারণ

  • সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬১ গননা করুন
প্রতীকী ছবি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোটে যাত্রী ভাড়া জনপ্রতি ২৬০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন(নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা-২০১৯ এর বিধি ২৭অনুযায়ী স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া কিলোমিটারভিত্তিক পুনঃনির্ধারণ করা হয়েছে। নৌপথের প্রকৃতি অনুযায়ী পৃথক হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করা এবং ভাড়ায় স্বচ্ছতা আনতেই নতুন এই হার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে স্পিডবোট ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা নির্ধারণ করে মেসার্স আরকে এন্টারপ্রাইজ। পরে ২০ এপ্রিল সন্দ্বীপ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাময়িকভাবে জনপ্রতি ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করে দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews