1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় আপন ছোট ভাই বড় ভাইয়ের হাতের কব্জি কেটে দিলো

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯২ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আপন ছোট ভাই বড় ভাইয়ের হাতের কব্জি কেটে দেওয়ার খবর পাওয়াগেছে।

জানাগেছে উপজেলার ফুলসূতী ইউনিয়নের কাজিকান্দা গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে উপজেলার কাজিকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের ছেলে সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আমির বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে সোলেমান বিশ্বাসের হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত সোলেমান বিশ্বাসকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সোলেমান বিশ্বাসের পরিবার নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বিষয় নিয়ে এমন নৃশংস ঘটনায় তারা হতবাক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ বলেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews