1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়াগেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল সারে আটটার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড নামক স্থানে বিআরটিসির একটি বাস (১৫- ৯১১১) রিয়াদ হোসেন (২২) নামের এক যুবককে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাতের কারনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটি রিয়াদ হোসেনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

রিয়াদ হোসেন যশোর জেলার শার্শা উপজেলার কাগমারী গ্রামের জাহাঙ্গীর আলীর পুত্র বলে জানাগেছে।

রিয়াদ হোসেন একটি ট্রাকের হেলপার ছিলেন।

খবর পেয়ে নগরকান্দা থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, এস আই উত্তম কুমার এবং ডিএসবির এস আই খলিলুর রহমান ঘটনা স্থান পরিদর্শন করেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ মর্গে পাঠানোর জন্য নিয়ে যায়। কিছু সময় মহা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews