1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ

  • শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ শুক্রবার সকাল ১০টায়(১২ ই জুন ২০২৬) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন(PBGSI) স্কিমের আওতায় “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ-২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এর উদ্ভাবনী চিন্তাভাবনা, একাডেমিক সাফল্য, নেতৃত্বগুণ ও সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন মেধাবী শিক্ষককে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সকাল হতেই উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান ৩ জন করে শিক্ষার্থী ও ২ জন করে শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তার মধ্য থেকে সব বিষয়ে যাচাই-বাছাই করে বিচারকমণ্ডলীগন উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়কে ১ম স্থান, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে ২য় স্থান এবং মহালছড়ি সরকারি কলেজকে ৩য় স্থান হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করেন। উল্লেখ্য ১ম স্থান অধিকারী মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় আগামী ১৪ জুন খাগড়াছড়ি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান পাটোয়ারী, সাবেক প্রধান শিক্ষক, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ আসাদুজ্জামান, প্রভাষক (গণিত), মহালছড়ি সরকারি কলেজ, মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সহ আরো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীরা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষতা ও মেধাকে কাজে লাগানোর আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকরা এই স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠান ও সমাজের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews