1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ১৩ জুন ২০২৬ শনিবার সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যাপক সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার (১৩ জুন) এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আনছার হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও সাংবাদিক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য এলাকার মতো মহালছড়িতেও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews