1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

  • রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮১ গননা করুন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে ফিতা কেটে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচিতে জেলার নির্বাচিত ৯টি উপজেলার স্কুল ও কলেজ অংশ নেন।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদার সহ জেলার নির্বাচিত স্কুল, কলেজ এর শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মেধাশক্তিকে আরো বিকশিত করছে। আজকে তোমরা জেলা পর্যায়ে এখান থেকে হয়তো বিভাগীয় পর্যায়ে যাবে। তোমাদের এই উদ্ভাবনী চিন্তা ও আবি আবিষ্কারের মাধ্যমে একদিন হয়তো তোমরা বিশ্বে অবদান রাখবে। তোমাদের এই অর্জন দেশ ও বিশ্ববাসী যেনো মনে রাখে। সেই লক্ষ্যে বর্তমান সরকার তোমাদের পাশে থেকে কাজ করার জন্য বিভিন্ন প্রজেক্ট ও সহযোগিতা করার প্রত্যাশা করেন।

উল্লেখ্য জেলা পর্যায়ের ৯ টি প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী হতে ১ম স্থান অধিকারী প্রতিষ্ঠান বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews