1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী

  • সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ রবি বার(১৫জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি সহকারী পরিচালক কার্যালয়ের উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ)-এর সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি মহালছড়ি উপজেলার নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে পিডিবিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, সংগঠন পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, দল পরিচালনা কৌশল, নারী অধিকার, সামাজিক মূল্যবোধ, স্বাস্থ্য ও স্যানিটেশন, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা ও টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের রাংগামাটি অঞ্চলের উপ-পরিচালক মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা সহকারী পরিচালক লোকনাথ সাহা।

অতিথিরা বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ, পিডিবিএফ-এর কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews