1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত মহালছড়ির আইন-শৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত

মহালছড়ির আইন-শৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি সেনা জোনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসিফ আল জাবির, পিএসসি। সভায় মহালছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন ভোগান্তি ও গুরুত্বপূর্ণ নাগরিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বর্তমান বর্ষা মৌসুমে মহালছড়ি বাবুপাড়া ও মাইসছড়ি সুইস গেইট এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের লক্ষ্যে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাজার ও গ্রামাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বাজার এলাকার বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। জোন অধিনায়ক মোঃ আসিফ আল জাবির বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মহালছড়ির বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews