1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ার দুর্গম এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।

সোমবার (২২ জুন ২০২৬) সকালে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত এই গভীর নলকূপের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন কমান্ডার(৪-ইবি) লেঃ কর্ণেল আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews