একতা ডেস্ক: রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর। ২৪ জুন, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পীরে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। উচ্চ আর্দ্রতার কারণে বৃষ্টি না হওয়া পর্যন্ত কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Leave a Reply