1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির

চলছে না মেট্রো রেল

  • রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯২ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার রাজু ভাস্কর্যের সামনে মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে নিরাপত্তা ও কারিগরি সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

২৮ জুন, রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ফুটবল দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভোরে রাজধানীর টিএসসি এলাকায় বিপুলসংখ্যক দর্শক ও সমর্থক জড়ো হন। খেলা চলাকালীন বা জয়ের উম্মাদনায় সমর্থকদের উড়িয়ে দেওয়া একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন বাতাসে ভেসে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার) সঙ্গে গিয়ে আটকে যায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তারে আটকে থাকা বেলুন অপসারণের কাজ শুরু করেছে। লাইনটি নিরাপদ ঘোষণার পরপরই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews