1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৭ গননা করুন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ ১ জুলাই ২০২৬ খাগড়াছড়ি জেলার লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী অভিযান পরিচালনা করে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে। এ সময় ৫২ রাউন্ড এফসিসি(FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্য ও নিজস্ব সূত্রে জানা যায়, বুধবার(১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল দল জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews