1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯৩ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার(৬ জুন) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) শালিখা উপজেলার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সঞ্চয়ী চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগী কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews