1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহালছড়ি জোন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি

  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যৌথ উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই ২০২৬) মহালছড়ি জোন, মহালছড়ি উপজেলা প্রশাসন ও মহালছড়ি উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্তদের পাশে সরাসরি উপস্থিত ছিলেন মহলছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য প্রতিনিধিগন।

উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব।

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এই সহায়তার জন্য মহালছড়ি জোন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews