1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪১ গননা করুন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি তে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক-বাঘাইহাট এবং খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় আজ (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত মোট ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।

জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সহযোগিতার ফলে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews