1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে জেলা পরিষদের পক্ষথেকে ৪৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে মহালছড়ি উপজেলার পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(১১ জুলাই ২০২৬) মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন, মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট ও মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, ওর স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব। তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান সরকার অতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার বলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এই দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জেলা পরিষদ ও সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews