1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫৫ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, প্রতিপাদ্যে মাগুরার শালিখায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬। রবিবার (১২ জুলাই) শালিখা উপজেলা হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমন নেছা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াত নেতা নায়েব আলী বিশ্বাস, পরিবার কল্যান সহকারী জাকিয়া পারভীন, পরিবার কল্যান পরিদর্শিকা সন্ধ্যারানী চৌধুরী, শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ।

সময় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিল্টন কুমার দে, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাসুদুর রহমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews