1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা আজ ১১ জুলাই শনিবার রংপুরে অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্ষেতমজুর নেতা ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। আলোচনা করেন রংপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন খোকা, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা ডা. রেজাউল ইসলাম রাজু, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হাফিজার রহমান, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার নেতা কাজী রেজাউল ইসলাম, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, নীলফামারীর মণিসিং রায়, সংগঠনের প্রবীণ নেতা একলাছুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সিপিবি নেতা শাহাদাত হোসেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর ও তাঁদের পরিবারের সদস্যরা অনিশ্চিত জীবন অতিবাহিত করছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ মজুররা বর্তমানে কর্মহীন অবস্থায় আছেন। বর্তমান বাজেটে তাঁদের জন্য রেশন, পেনশন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়নি। সুতরাং ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ের বিকল্প নেই। গ্রামে গ্রামে ক্ষেতমজুর সমিতি গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের বরাদ্দে অতীতের মতো লুটপাট যেন আর না হয় তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে ফ্যমিলি কার্ড, কৃষি কার্ড, প্রণোদনার জন্য যে তালিকা করা হয়েছে তাতে যথেষ্ট দুর্নীতির খবর বের হয়ে আসছে। দুর্নীতি বন্ধ করে প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে বরাদ্দ বুঝিয়ে দাবি করেন নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের গ্রামে সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চিতের দাবি করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews