1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন ও কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ

  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মঙ্গলবার(১৪ ই জুলাই ২০২৬) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে প্লাবিত আউশ ধান, আমন ধানের বীজতলা ও বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী।

পরিদর্শনকালে তিনি উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ক্যায়াঘাট, পাকিজাছড়ি ও মুবাছড়িসহ বিভিন্ন প্লাবিত অঞ্চল ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র সম্পর্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করেন, যাতে তারা দ্রুত পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন।

পরিদর্শন ও বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির অতিরিক্ত উপপরিচালক জনাব ওংকার বিশ্বাস, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব তৃপ্তিকর চাকমা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হ্লাচিমং মারমাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে ঘুরে দাঁড়াতে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও অন্যান্য কৃষি উপকরণ প্রদান করা হবে।

স্থানীয় কৃষকরা কৃষি বিভাগের তাৎক্ষণিক পরিদর্শন ও বিনামূল্যে বীজ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি এ সহায়তা তাদের ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews