1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শালিখায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৭ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহিদের স্বরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল হাসনাত, ওসি তদন্ত দেবব্রত কুমার, সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন, পল্লী উন্নায়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ, পিআইও মো: লালটু মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: নায়েব আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সভা নেত্রী রুনা সালাম, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাদঁ প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও জুলাই যোদ্ধার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, জুলাই শহীদ আন্দোলন আমাদের অনুপ্রেরণার উৎস। ছাত্র-জনতার আন্দোলনের তীব্র প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই শহিদ আবু সাঈদ, মেহেদী হাসান রাব্বি সহ সকল জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের মা হারিয়েছে তার সন্তান, পিতা হারিয়েছে তার সন্তান এবং দেশ হারিয়েছে অনেক মেধাবী শিক্ষার্থীদের। ৫ আগস্টের স্মৃতি দেশ ও জাতি কোনদিন ভুলবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews