1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৬৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী-শ্রী জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাংজগদিয়া মন্দিরে রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বদিউজ্জামাল তারা মোল্যা, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গীতা পাঠ করেন চারণ কবি সহদেব সরকার।

প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ, এখানে কেউ অসাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে রুখে দাড়ান। তিনি আরো বলেন, এদেশের উন্নয়নে সরকারি ও বিরোধী দল এক সাথে কাজ করতে হবে। ধর্ম যার যার দেশটা সবার, তাই সবার আগে বাংলাদেশ। বিকালে বিশাল রথ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এছাড়াও প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা উপজেলা হল রুমে প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে হতদরিদ্র, অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews