1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ রবিবার (১৯ জুলাই ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়া এলাকায় আরও ২৫০টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews