1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য START FUND BANGLADESH ও START NETWORK এর উদ্যোগে বাস্তবায়নাধীন মানবিক সহায়তা কার্যক্রম (ALERT B 075) প্রকল্পের অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, রাজীব দে, (এসআই) মহালছড়ি থানা, ০১ নং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন চাকমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝুমালিয়া চাকমা, এইচআর অ্যান্ড এডমিন ম্যানেজার (সেইফগার্ড ফোকাল), আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। সভা সঞ্চালনা করেন তঞ্চঙ্গা টি.এফ. টার্জালিন (জুয়েল), আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। উল্লেখ্য যে মহালছড়ি উপজেলায় ২ টি ইউনিয়ন মহালছড়ি সদর ইউনিয়ন ও ৩ নং ক্যায়াঘাট ইউনিয়নে মোট ২০০ জন পরিবার এ প্রকল্পের আওতাভুক্ত হবে এবং কি সুবিধা ভোগী হবেন। এছাড়াও এ প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ, নারীদের সুরক্ষা সামগ্রী উপকরণ, শেল্টার সামগ্রী সহ সহায়তা প্রদান করা হবে। বাস্তবায়ন করবেন আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন পদ্ধতি, বাস্তবায়ন কৌশল এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews