1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বুধবার (২২ জুলাই ২০২৬) মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে স্টার্ট ফান্ড-এর সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর বাস্তবায়নে খাদ্য, সুরক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই স্টার্ট ফান্ড (St art Fund)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’-এর বাস্তবায়নে মহালছড়ি উপজেলার ৩ নং কিয়াং ঘাট ইউনিয়নে বন্যা দুর্গত ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে আশ্রয়ণ (Shelter) সহায়তা এবং ৪টি পরিবারকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এবং একটি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে মেডিকেল চেক আপ ও ওষুধ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং কিয়াং ঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল জীবন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর বিপ্লব চাকমা, ডেপুটি এক্সিকিউটিভডিরেক্টর কক্সি তালুকদার, (MAAP) ফোকাল প্রবীর চাকমা, কিয়াং ঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেমন্ত চাকমা, সেফগার্ড ফোকাল ঝুমালিয়া চাকমা এবং উপজেলা ফোকাল তঞ্চঙ্গ্যা টি এফ টার্জানিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে এই সহায়তা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। বন্যা পরবর্তী পুনর্বাসনে স্থানীয় প্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর এমন সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews